হুয়াওয়েকে ফোরজি চিপ সরবরাহের অনুমতি পেয়েছে কোয়ালকম

১৪ নভেম্বর, ২০২০ ২৩:০৫  
হুয়াওয়েকে বেশ কয়েকটি পণ্য সরবরাহের অনুমতি পেয়েছে কোয়ালকম এমন খবর গত সপ্তাহে শোনা যাচ্ছিলো। সেই সময়ে কোনো প্রমাণ না থাকলেও চীনের গণমাধ্যম সংবাদটি প্রকাশ করেছিলো। অবশেষে কোয়ালকমের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর জিএসএম এরিনা। এক বিবৃতিতে কোয়ালকম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে শুধুমাত্র কয়েকটি ফোরজি চিপ হুয়াওয়েকে সরবরাহ করতে পারবে প্রতিষ্ঠানটি। তবে এখনই ফাইভজি চিপ সরবরাহ করতে পারবে না। আদৌ কিংবা কবে নাগাদ ফাইভজি চিপ সরবরাহের অনুমতি মিলতে পারে এ বিষয়েও কোনো মন্তব্য করেনি কোয়ালকম। ডিবিটেক/বিএমটি